নিজস্ব প্রতিবেদন ১২ অক্টোবার ২০২৪ ০৭:০৩ এ.এম
ছবি: সংগৃহীত
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
একইদিন ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান জানিয়েছেন, তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল আলম রবি এ মামলার তিন নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই বাকিদের গ্রেফতার করে আইনে সোপর্দ করতে পারব।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন (এক নম্বর আসামি) এবং প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতার কোম্পানি এবং তার লোকজন হামলা করেছে এমন অভিযোগ আছে। এই ঘটনায় বিএনপির ওই নেতা কতটা সংযু্ক্ত?
জবাবে ডিএমপির কর্মকর্তা বলেন, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। আমরা অপরাধ এবং অপরাধী হিসেবেই দেখছি। অপরাধী যেই হোক তদন্তে তার দোষ প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে চার্জশিট দিবো।
প্রাথমিক তদন্তে পুলিশে রবিউল আলম রবির সংশ্লিষ্টতা পেয়েছে কিনা- আরেক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে এটা তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিলো সেটা পরিষ্কার হয়ে যাবে। ... তিনি কোম্পানির মালিক। তার কোম্পানির সঙ্গে জমির মালিকের দ্বন্দ্ব। সুতরাং তার তো দায় থাকেই।
পুলিশের এই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে অতর্কিতে সিসি ক্যামেরা ভেঙে সেই ফ্ল্যাটে হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ