নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৭:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
ঐতিহ্যবাহী ঢাকা কলেজসহ দেশের ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ দিয়েছে সরকার। এরমধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি ছাড়াও দেশের আরও পাঁচটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে সই করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।
বাকি পাঁচ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হলেন যারাচুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন জেলাটির গুরুদয়াল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল হামিদ।
ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহ. হামিদুর রহমানকে।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম। তিনি মাউশিতে ওএসডি হিসেবে ছিলেন।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে যশোরের সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে। আর দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীনকে মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা