নিজস্ব প্রতিবেদন ১২ নভেম্বার ২০২৪ ০৩:৩০ পি.এম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরপর দুইটি ঘটনায় ভাইরাল হন ফারজানা সিঁথি নামের এক তরুণী। আন্দোলনে দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে।
এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই তরুণী সম্প্রতি বিয়ের সাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেন। এরপরই এবার সিঁথির দেখা মিলল, বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে।
এই গায়কের নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও সাদীর।
আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।
এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’
তিনি আরো বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’
এদিকে ফেষবুকে সিঁথির সঙ্গে ছবি পোস্ট করার পর নেটিজেনদেরও নানা মন্তব্যে বিদ্ধ হচ্ছেন আসিফ। সেসবের দারুণ কিছু জবাবও দিয়েছেন তিনি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া