নিজস্ব প্রতিবেদন ২৭ নভেম্বার ২০২৪ ০৫:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকন ইসকন, জঙ্গি জঙ্গি’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামের আদালত পাড়ায় যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ইসকনের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ২৪ এর ছাত্রজনতা আবারও জাগ্রত হবে।
এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
পটুয়াখালী শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভা শেষ মিছিলটি ফোরলেন সড়ক হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
একই সময় পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল করেন। এছাড়া পটুয়াখালী দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসে এবং বাবুগঞ্জ ক্যাম্পাসেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার