নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৫:৩৩ পি.এম
ছবি: সংগৃহীত
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারটি অনুমিতই ছিল। অপেক্ষা ছিল হাতে বুঝে পাওয়ার। শনিবার (১৪ সেপ্টেম্বর) বোনাসের টাকা বুঝে পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের তিন কোটি ২০ লাখ টাকা বোনাস উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
বালাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই এসেছে। এর আগে দেশের বাইরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে সেভাবে সামর্থ্যের প্রমাণ দেখাতে পারেননি ক্রিকেটাররা। এবার পাকিস্তানের মাটিতে সেই আক্ষেপ মিটিয়েছেন শান্তরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে তারা, যা দেশের ক্রিকেটে অন্যতম সেরা সাফল্য। এমন সাফল্যে মোটা অঙ্কের বোনাস পেলেন ক্রিকেটাররা।
ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে আনুষ্ঠানিকতার কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ তুলে দেওয়া হলো বড় অঙ্কের অর্থ পুরস্কার।
স্বাভাবিকভাবেই টেস্ট জয়ে বোনাসের পরিমাণ সবচেয়ে বেশি। পাশাপাশি সিরিজ জিতলে যোগ হয় বাড়তি বোনাস। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানোর পর বর্তমানে র্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা। আর সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে।
এছাড়াও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় শুধু টেস্ট ম্যাচ জয়ের জন্যই প্রত্যেক ক্রিকেটারের বোনাস পাওয়ার কথা ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড় প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে।
তবে পাকিস্তানে টেস্ট জেতার পর বিসিবি জানিয়েছিল বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। অর্থাৎ পাকিস্তান সিরিজের দলের ক্রিকেটার সংখ্যা ১৫ জন হলে একেকজন ক্রিকেটারের উইনিং বোনাসপেয়েছেন ১৬ লাখ টাকা করে।
সঙ্গে যোগ হয়েছে ফারুক আহমেদের বোর্ডের দেওয়া বিশেষ বোনাসও। পুরো দলের জন্য সেটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে। সবমিলিয়ে ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে শুধু খেলোয়াড়েরাই পাকিস্তান সফরের উইনিং বোনাস হিসেবে পেলেন ৩ কোটি ২০ লাখ টাকা।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের