নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৫:৪০ এ.এম
ছবি: সংগৃহীত
সম্প্রতি বলিউডে কাজ হারানোর জন্য স্বজনপ্রীতির কথা উল্লেখ করেছেন রাকুল প্রীত সিং। যদিও তিনি বিরক্তি প্রকাশ করেননি কিন্তু বলেছেন যারা সেলিব্রিটির সন্তান তারা বেশি সুযোগ পায়। বেশ দীর্ঘ সময় ধরেই স্বজনপ্রীতির বিষয়টি বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। স্বজনপ্রীতিই কাজ পাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার এক পডকাস্টে এমন কথা বলেছেন রাকুল। তিনি আরও বলেন, স্বজনপ্রীতি তিক্ততা সৃষ্টি করে। আমি এটা এখন বিশ্বাস করি। এই ব্যাপারটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব আমাদের এগিয়ে যাওয়ার পথে সেটা মঙ্গল। আমাকে না জানিয়ে একাধিক সিনেমা থেকে আমাকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে।
ক্ষোভ থেকে তিনি বলেছেন, ভবিষ্যতে যদি দরকার হয় তিনিও তার সন্তানদের সিনেমায় কাজ পেতে সাহায্য করবেন। কিন্তু তার পুরো বক্তব্যে তিনি কারোর নাম উল্লেখ্য করে কিছু বলেননি। রাকুল বলেন, 'যে লড়াইটা আমি করেছি আমি চাইবো না আমার সন্তান সেই কঠিন লড়াই করুক।'
যে ছেলেমেয়েরা মিডিয়াতে সহজেই সুযোগ পায় তার পিছনে তাদের বাবা মায়েদের কঠিন পরিশ্রমের বীজ বপন করা থাকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জনের পাশাপাশি চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথের মনোনয়নসহ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। কঠিন পরিশ্রম ও সংগ্রামের ভেতর দিয়ে নিজের ক্যারিয়ার গড়েছেন এই অভিনেত্রী।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া