বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

ভিসা জটিলতায় বাংলাদেশ আসতে পারছেন না ঋতুপর্ণা ও স্বস্তিকা

নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৩৭ পি.এম

ভিসা জটিলতায় বাংলাদেশ আসতে পারছেন না ঋতুপর্ণা ও স্বস্তিকা ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ভারতের ভিসা না পাওয়ার জন্য দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের। এবার একই সমস্যায় পড়লেন কলকাতার দুই নায়িকা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, টলিপাড়ার দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলাদেশে আসার ভিসা পাচ্ছেন না। যে কারণে আটকে রয়েছে দুটি সিনেমা। 

এই একই কারণে ওপার বাংলায় যেতে পারেনি তাসনিয়া ফারিণ। যে কারণে দেবের ছবি প্রতীক্ষাতে নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে এই অভিনেত্রীর।

Rituporna

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বতীকালীন সরকার। এরপরই দুই দেশের ভিসা নীতিতে কিছু জটিলতা দেখা দিয়েছে। যে কারণে দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রভাব পড়েছে।

সূত্রমতে, আপাতত বাংলাদেশে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না কলকাতার দুই অভিনেত্রী। তাই শুটিং করতে বাংলাদেশে আসতে পারছেন না তারা। 

সেপ্টেম্বরেই ‘আলতাবানু জোছনা দেখেনি’ ছবির শ্যুটিং করার কথা ছিল স্বস্তিকার। অপরদিকে ‘তরী’ সিনেমায় কাজ করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। কিন্তু ভিসা সমস্যা হওয়ার জন্য দুজনের কেউই বাংলাদেশে শ্যুটিংয়ের কাজ করতে যেতে পারেননি। 

‘আলতাবানু জোছনা দেখেনি’ ছবির পরিচালক হিমু আকরাম সংবাদমাধ্যমকে বলেন, ১ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। ৭ বা ৮ সেপ্টেম্বর স্বস্তিকার এই শুটিংয়ে থাকার কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি। 

swastikavoteko_d

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

অপরদিকে, ‘তরী’ ছবির পরিচালক রাশিদ পলাশও একই কথা জানান। সেপ্টেম্বর থেকে ঋতুপর্ণার শুটিং শুরুর কথা থাকলেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যার কারণে তিনিও বাংলাদেশে আসতে পারেননি। এখন এই দুই ছবির শ্যুটিং আদৌও স্বস্তিকা-ঋতুপর্ণা করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। 

অন্যদিকে, কলকাতার ‘প্রতীক্ষা’ সিনেমা হাতছাড়া হওয়া প্রসঙ্গে তাসনিয়া ফারিন সংবাদমাধ্যমকে বলেন, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসতে হয়েছে। নভেম্বর মাসে শ্যুটিং শুরুর কথা ছিল, শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে এখন ভিসা পাওয়াটাও অনিশ্চিত হয়ে গেছে। তাই সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। 

মাসখানেক আগে কলকাতায় এসে ফেলুবক্সী-র শ্যুটিং সেরে গিয়েছিলেন পরীমণি। এটাই ছিল তার টালিউডের অভিষেক ছবি। কিন্তু এখনও বাকি সিনেমাটির ডাবিং। ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী। 

এ বিষয়ে পরীমণি বলেছেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া