নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৪ ০৩:০৭ পি.এম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে গিটার ভাঙছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে পোস্ট করা ভিডিওটির ২২ মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু কেন ভদ্রলোকটি এভাবে গিটার ভাঙলেন? চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন টেলর সুইফটের নাম। তিনি ঘটনাস্থলে না থেকেও যেন প্রবলভাবে জড়িয়ে আছেন।
জানা গেছে, এক ব্যক্তি চার হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা) একটি গিটার কিনেছিলেন টেলর সুইফটের স্বাক্ষর আছে ভেবে।
কিন্তু আদতে তা ছিল না। তাই ক্ষুব্ধ হয়েই গিটারটি ভেঙে ফেলেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর টেক্সাসের এক নিলাম থেকে গিটারটি কিনেছিলেন ওই ব্যক্তি। জনহিতকর কাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নিলামটি করে একটি অলাভজনক প্রতিষ্ঠান।
তবে গিটারটি টেলর সুইফটের স্বাক্ষর আছে বা গিটারটি গায়িকার ব্যবহৃত, এমন কিছু বলে তারা নিলাম করেছিল কি না, তা পরিষ্কার নয়।
এক্সে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি গিটারটি হাতে নিয়েই হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে শুরু করেন।
পুরো ঘটনাটি নিয়ে নিলামকারী প্রতিষ্ঠান ও টেলর সুইফটের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল ভ্যারাইটি, তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া