নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৪ ০৭:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দ নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন। এদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোবিন্দর দেওয়া জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেননি মুম্বাই পুলিশ। গুলিবিদ্ধ হওয়া গোবিন্দর নিজের ভুল নাকি অন্য কেউ দায়ী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা বুধবার হাসপাতালে অভিনেতার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু হিরো নাম্বার ওয়ানের জবাব তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি।
গোবিন্দা জানিয়েছেন ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বের হওয়ার আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ কীভাবে গুলি লাগল অভিনেতার সে বয়ানে রহস্য খুঁজছেন পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিনেতা মিথ্যা বলছেন, এমন নয়। কিন্তু তার কথায় কিছু অসঙ্গতি রয়েছে। এরইমধ্যে গোবিন্দর মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে ফের রেকর্ড করা হতে পারে গোবিন্দর বয়ান।
এদিকে গোবিন্দর স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন নায়কের জন্য। তিনি জানিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে জেনারেল বেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ১ অক্টোবর ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া