মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

নিজস্ব প্রতিবেদন ১১ সেপ্টেম্বার ২০২৪ ১২:৩২ এ.এম

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

শ্রীলঙ্কায় খেলতে গেলেই বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। জাতীয় দল কিংবা ‘এ’ দল, ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর—বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ। একইভাবে ভেস্তে যায় সিরিজের প্রথম ওয়ানডে।

দ্বিতীয় ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছিল একই শঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে করা যায়নি ম্যাচের টস। ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ নেমে আসে ২০ ওভারের টি-টোয়েন্টিতে। স্বাগতিকদের সহজে উড়িয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খাতুনের দল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর থ্রুস্টানে শুরুতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১১৭ রান করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে ওপেনিং জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী উইজেসিংহে। এরপর দলীয় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনি।
সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রান করেন সন্দীপনি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
ছোট টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলের। যদিও দলীয় ৩ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন অপর ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার।

৩৪ বলে ৪৭ রান করেন দিলারা আর মুর্শিকা করেন ৩৪ বলে ৩০ রান। এ দুই ব্যাটার আউট হলে বাকি কাজটা শেষ করেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি। জ্যোতি ২৪ ও রিতু ১১ রানে অপরাজিত থাকেন। ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দুলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের